সাবেক স্বাস্থ্যমন্ত্রী রুহুল হকের স্ত্রী ইলা হক আর নেই

সাবেক স্বাস্থ্যমন্ত্রী রুহুল হকের স্ত্রী ইলা হক আর নেই

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০ । আপডেট: ০৯:১০

সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হকের স্ত্রী ইলা হক মারা গেছেন।

বুধবার (১২ আগস্ট) দিবাগত রাত পৌনে ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ডা. আ ফ ম রুহুল হক। নিজের ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে বিষয়টি নিশ্চিত করে তিনি স্ত্রীর জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

জানা গেছে, ইলা হক দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার কালীগঞ্জের নলতায় তার জানাজা অনুষ্ঠিত হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading