জিএসপি ফাইন্যান্সের লভ্যাংশ ঘোষণা

জিএসপি ফাইন্যান্সের লভ্যাংশ ঘোষণা

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০ । আপডেট: ০৯:৩০

গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্যে লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি জিএসপি ফাইন্যান্স লিমিটেড। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রের তথ্যমতে, আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে ১০.৫০ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ৬ শতাংশ নগদ লভ্যাংশ, বাকী ৪.৫০ শতাংশ বোনাস।

বুধবার (১২ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আলোচিত বছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস (Consolidated EPS) হয়েছে ১ টাকা ৪৬ পয়সা। আগের বছর সমন্বিত ইপিএস ছিল ২ টাকা ৪০ পয়সা।

সর্বশেষ বছরে এককভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস (Solo EPS) হয়েছে ১ টাকা ৩৮ পয়সা। আগের বছর সমন্বিত ইপিএস ছিল ২ টাকা ২৭ পয়সা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading