শেষ মুহূর্তের চমকে সেমিতে পিএসজি

শেষ মুহূর্তের চমকে সেমিতে পিএসজি

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০ । আপডেট: ০৯:২০

নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠে গেল পিএসজি। শেষ বেলায় এসে হৃদয় ভাঙল আটালান্টার।

বুধবার (১২ আগস্ট) দিবাগত রাতে লিসবনের স্টাডিও দ্য লুজে ম্যাচের ২৬ মিনিটে ইতালিয়ান ক্লাব আটালান্টার মারিও পাসালিক গোল করে এগিয়ে নেন দলকে। ৮৯ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল তারা। স্বপ্ন দেখছিল সেমিফাইনালের। কিন্তু ৪ মিনিটের ব্যবধানে সব শেষ।

ম্যাচের ৯০ মিনিটে মারকুইনহোস গোল করে সমতা ফেরান। আর যোগ করা সময়ে (৯০+৩) এরিক ম্যাক্সিম চুউপো মোটিং গোল করে ২৫ বছর পর সেমিফাইনালে তোলেন পিএসজিকে। ম্যাচের ৯২তম মিনিটে হওয়া এই গোলে সহায়তা করেন নেইমার। অপরটিতে কিলিয়ান এমবাপ্পে।

উয়েফা চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এই প্রথম কোয়ার্টার ফাইনাল হল সিঙ্গেল লেগে। আর সেখানে ইতিহাস গড়লো প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। পিছিয়ে পরেও ম্যাচের শেষ মুহূর্তে নাটকীয়ভাবে দুই গোল করে আটলান্টাকে ২-১ ব্যবধানে হারিয়ে ২৫ বছর পর চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠেছে। ফ্রান্সের ক্লাবটি সবশেষ ১৯৯৫ সালে সেমিফাইনালে খেলেছিল।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading