ঝিনাইদহ সদর হাসপাতালে হাইফ্লো ন্যাজাল ক্যানোলা মেশিন প্রদান

ঝিনাইদহ সদর হাসপাতালে হাইফ্লো ন্যাজাল ক্যানোলা মেশিন প্রদান

খাইরুল ইসলাম নিরব । উত্তরদক্ষিণ
ঝিনাইদহ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০ । আপডেট: ১১:২০

ঝিনাইদহ সদর হাসপাতালে করোনা মোকাবেলায় শ্বাসকষ্ট ও হার্টের রোগিদের জন্য হাইফ্লো ন্যাজাল ক্যানোলা মেশিন প্রদান করলো স্বেচ্ছাসেবী সংগঠন জাহেদী ফাউন্ডেশন।

বুধবার (১২ আগস্ট) দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতালের কনফারেন্স রুমে আয়োজিত এক আলোচনা সভায় ও অনুষ্ঠানে এই মেশিন প্রদান করা হয়।

এসময় স্বাস্থ্য বিভাগের খুলনা বিভাগীয় পরিচালক ডা. রাশেদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার হাসানুজ্জামান (পিপিএম), পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সিভিল সার্জন ডা. সেলিনা বেগম, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. হারুন অর রশীদ, পৌর আওয়ামীলীগের সভাপতি জীবন কুমার বিশ্বাস ও জাহেদী ফাউন্ডেশনের জেলা সমন্বয়ক তবিবুর রহমান লাবুসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

অনুষ্ঠান শেষে জাহেদী ফাউন্ডেশনের পক্ষ থেকে সদর হাসপাতালের স্বাস্থ্য কর্মীদের জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীও প্রদান করা হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading