সাতসকালে সড়কে ঝরলো মা-বাবা-সন্তানসহ ৪ প্রাণ

সাতসকালে সড়কে ঝরলো মা-বাবা-সন্তানসহ ৪ প্রাণ

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০ । আপডেট: ১০:৪৫

বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে কুড়িগ্রাম সদর উপজেলায় একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সদর উপজেলার কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের কাঁঠালবাড়ি ইউনিয়নের আরডিআরএস বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন শিশুসহ দুজন।

নিহতরা হলেন – আকবর হোসেন, তার স্ত্রী, তার ছেলে এবং প্রাইভেটকার চালক। আকবর হোসেন নিরসিংদীর সমাজসেবা কর্মকর্তা বলে জানা গেছে।

সদর থানার এসআই (তদন্ত) আনোয়ারুল ইসলাম জানান, প্রাইভেটকারে ছয়জন কুড়িগ্রাম শহর থেকে রংপুরের দিকে যাচ্ছিলেন। পথে সদর উপজেলার কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের আরডিআরএস বাজারে এলে ওই প্রাইভেটকারে সঙ্গে বিপরীতমুখী বিআরটিসি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই আকবর হোসেন, তার স্ত্রী ও সন্তান নিহত হন। পরে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেয়ার পর প্রাইভেটকার চালকের মৃত্যু হয়। আহত এক শিশু ও গাড়ির হেলপার সেখানেই চিকিৎসাধীন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading