দেশে করোনায় আরও ৪৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৬১৬
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০ । আপডেট: ১৫:৫০
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৩ হাজার ৫৫৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ২ হাজার ৬১৬ জন। এ নিয়ে এখন পর্যন্ত ২ লাখ ৬৯ হাজার ১১৫ জন শনাক্ত হলেন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৮২ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৮৭১ জন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৮৯২টি, নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ১৬২টি। এখন পর্যন্ত ১৩ লাখ ১৫ হাজার ৯০১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ২ হাজার ৬১৬ জন।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৯ দশমিক ৮৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৫৫ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ।

