ডা. সাবরিনা-আরিফদের বিরুদ্ধে চার্জগঠন পিছিয়েছে

ডা. সাবরিনা-আরিফদের বিরুদ্ধে চার্জগঠন পিছিয়েছে

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০ । আপডেট: ১৬:৫০

করোনার ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে প্রতারণার মামলায় জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরী ও সিইও আরিফুল হক চৌধুরীসহ ৮জনের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন শুনানির পিছিয়ে গেছে। আগামী ২০ আগস্ট নতুন দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ দিন ধার্য করেন।

বৃহস্পতিবার মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। মামলার নথি পাইনি বলে ৫ আসামি সময়ের আবেদন করলে বিচারক আবেদন মঞ্জুর করে সময় বাড়িয়ে দেন।

তবে, ৮ আসামির জামিন চেয়ে আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করেন। এর আগে ৬ জুন ঢাকার মুখ্য মহানগর হাকিম জুলফিকার হায়াদ মামলার চার্জশিট দেখেন। এরপর তিনি মামলাটি বিচারের জন্য ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারীর আদালতে বদলি করেন। আদালত এদিন ডা. সাবরিনা ও তার স্বামী আরিফসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য করেন।

মামলায় অপর অভিযুক্তরা হলেন- আবু সাঈদ চৌধুরী, হুমায়ূন কবির হিমু, তানজিলা পাটোয়ারী, বিপ্লব দাস, শফিকুল ইসলাম রোমিও এবং জেবুন্নেসা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading