কুমিল্লায় করোনা উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০ । আপডেট: ১৮:৩০
কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে আরও ৬ জন রোগীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৪ জন পুরুষ ও ২ জন নারী। বৃহস্পতিবার (১৩ আগস্ট) কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান গণমাধ্যমকে এসব তথ্য জানান।
কুমেক হাসপাতালটির করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট মারা গেছেন ৩৪১ জন।
কুমিল্লা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, জেলায় এ পর্যন্ত ৬ হাজার ৫৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ৫৯৯ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৫৩ জন।

