সাত সকালে ব্রাহ্মণবাড়িয়ার সড়কে প্রাণহানি

সাত সকালে ব্রাহ্মণবাড়িয়ার সড়কে প্রাণহানি

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৪ আগস্ট ২০২০ । আপডেট: ১২:০৬

ট্রাক্টর-কাভার্ডভ্যান সংঘর্ষে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় আনোয়ার মিয়া (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে উপজেলার ইসলামপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার বিজয়নগর উপজেলার সিংগারবিল এলাকার মুসলেম মিয়ার ছেলে।

জানা গেছে, সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুর এলাকায় ঢাকাগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাক্টরের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক্টরের হেলপার আনোয়ার মারা যান। এ ঘটনায় ট্রাক্টরের চালক ইয়াছিন মিয়া গুরুতর আহত হন।

বিজয়নগর থানার ইসলামপুর ফাঁড়ির পরিদর্শক (ইন্সপেক্টর) আ.স.ম আতিকুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading