করোনায় আরও এক পুলিশ কর্মকর্তা’র মৃত্যু

করোনায় আরও এক পুলিশ কর্মকর্তা’র মৃত্যু

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৪ আগস্ট ২০২০ । আপডেট: ১২:৩০

করোনায় আক্রান্ত হয়ে নাটোরের বড়াইগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন আলী (৪০) মারা গেছেন। সুমন আলী চাঁপাইনবাবঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দৌলতপুর কদমতলা এলাকার আব্দুল লতিফের ছেলে।

শুক্রবার (১৪ আগস্ট) ভোরে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) হারুন-অর- রশিদ।

তিনি জানান, পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন আলী গত ২ আগস্ট করোনায় আক্রান্ত হলে তাকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

এএসপি বলেন, ‘একমাত্র মেয়ে সুপকা (৫) এবং স্ত্রী রাবেয়া জান্নাতকে নিয়ে ছিল তার সংসার। বাবা-পাগল সুপকাকে আজ কে দেবে সান্ত্বনা? তার এই অকাল মৃত্যুকে কীভাবে ভাবি মেনে নেবেন? এভাবে চলে যাওয়ায় তার পরিবার এবং পুলিশ সার্ভিসের যে ক্ষতি হলো তা পূরণ হওয়ার নয়।’

উল্লেখ্য, বড়াইগ্রামে কোরবানির ঈদের আগে গরুভর্তি একটি ট্রাক ছিনতাই হয়। সেই ট্রাক উদ্ধারে সুমন আলী নারায়ণগঞ্জ গিয়েছিলন। ধারণা করা হচ্ছে সেখান থেকেই তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading