বঙ্গবন্ধুর ছবিযুক্ত ১০০ ডাক টিকেট নিয়ে বই

বঙ্গবন্ধুর ছবিযুক্ত ১০০ ডাক টিকেট নিয়ে বই

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৪ আগস্ট ২০২০ । আপডেট: ২০:৩০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত ১০০ স্মারক ডাক টিকিট সংবলিত বইয়ের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১৪ আগস্ট) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বইটির মোড়ক উন্মোচন করেন তিনি।

এ সময় জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মারক ডাক টিকিট অবমুক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোড়ক উন্মোচনের পর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার প্রধানমন্ত্রীর হাতে বইটি তুলে দেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading