দেশে করোনায় নতুন আক্রান্ত ২৬৪৪, মৃত্যু ৩৪ জন

দেশে করোনায় নতুন আক্রান্ত ২৬৪৪, মৃত্যু ৩৪ জন

উত্তরদক্ষিণ । শনিবার, ১৫ আগস্ট ২০২০ । আপডেট: ১৫:৫০

দেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে কভিড-১৯ আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৬৪৪ জন। শনিবার (১৫ আগস্ট) বিকালে সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শনিবার সকাল ৮টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় দেশে শনাক্ত ২ হাজার ৬৪৪ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭৪ হাজার ৫২৫ জন হলো। আর গত একদিনে মারা যাওয়া ৩৪ জনকে নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬২৫ জন।

আইইডিসিআরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ১২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৫৭ হাজার ৬৩৫ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৮০০টি, নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৮৯১টি। এখন পর্যন্ত ১৩ লাখ ৪১ হাজার ৬৪৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২০ দশমিক ৫১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৪২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading