করোনায় জাপা নেতার মৃত্যু, চেয়ারম্যানের শোক

করোনায় জাপা নেতার মৃত্যু, চেয়ারম্যানের শোক

উত্তরদক্ষিণ । শনিবার, ১৫ আগস্ট ২০২০ । আপডেট: ১৫:৩০

করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন জাতীয় পার্টির (জাপা) নারায়নগঞ্জ জেলা সভাপতি ও নারায়নগঞ্জ জেলা পরিষদের সদস্য আলহাজ্জ আবু জাহের (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। শুক্রবার (১৪ আগস্ট) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। শনিবার (১৫ আগস্ট) দুপুরে নাসিম ওসমান উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে আলহাজ্জ আবু জাহের-কে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।

জাতীয় পার্টি চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃত্যুকালে আবু জাহেরের বয়স হয়েছিলো ৬২। তিনি স্ত্রী ২ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য রাজনৈতিক অনুসারী এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

খন্দকার দেলোয়ার জালালী জানান, জাতীয় পার্টি নারায়ণগঞ্জ জেলা সভাপতি আলহাজ্জ আবু জাহেরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। শনিবার এক শোকবার্তায় জাপা চেয়ারম্যান প্রয়াত আবু জাহেরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading