মানুষ দ্রুত ন্যায়বিচার পেলে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হবে: প্রধান বিচারপতি

মানুষ দ্রুত ন্যায়বিচার পেলে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হবে: প্রধান বিচারপতি

উত্তরদক্ষিণ । শনিবার, ১৫ আগস্ট ২০২০ । আপডেট: ১৮:২০

দেশের মানুষ স্বল্প সময়ে ন্যায়বিচার পেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন হবে বলে মনে করেন বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার (১৫ আগস্ট) সুপ্রিমকোর্টের জাজেস লাউঞ্জে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান বিচারপতি এসব মন্তব্য করেন। এসময় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সঙ্গে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন বিষয়ক বাংলাদেশ সুপ্রিম কোর্ট জাজেস কমিটি।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমন এক মহান ব্যক্তিত্ব, যাকে কোনও বিশেষণে বিশেষায়িত করা যাবে না। ভাষা আন্দোলন, বাঙালি জাতির মুক্তি সনদ ছয় দফা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, মুক্তি সংগ্রাম, জয় বাংলা, বাঙালি জাতীয়তাবাদ, বাঙালির স্বাধিকার, একাত্তরের মুক্তিযুদ্ধ যাই বলি না কেন এ শব্দগুলোর অপর নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

পরে ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহীদ হওয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম। এরপর বাংলাদেশে সুপ্রিমকোর্ট জামে মসজিদে পবিত্র কুরআন খানি ও দোয়া করা হয় এবং দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে বাংলাদেশ সুপ্রিমকোর্টের উভয় বিভাগের বিচারপতিদের উপস্থিতিতে একটি ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আপিল বিভাগের ৪ জন এবং হাইকোর্ট বিভাগের ২৮ জন বিচারপতি বক্তব্য রাখেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading