বঙ্গভবনে জাতীয় শোক দিবসের দোয়ায় অংশ নিলেন রাষ্ট্রপতি
উত্তরদক্ষিণ । শনিবার, ১৫ আগস্ট ২০২০ । আপডেট: ২১:৪০
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গভবনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকালে দরবার হলে অনুষ্ঠিত মিলাদে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অংশ নেন।
মিলাদ শেষে ১৯৭৫ সালের ১৫ অগাস্ট নৃশংসভাবে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া মুক্তিযুদ্ধের শহীদ এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। রাষ্ট্রপতির পরিবারের সদস্যসহ বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীরা মিলাদ ও দোয়ায় অংশ নেন। বঙ্গভবন মসজিদের পেশ ইমাম সাইফুল কাবীর মিলাদ ও দোয়া পরিচালনা করেন। সূত্র: বাসস।

