বঙ্গবন্ধুর পলাতক খুনিদের শনাক্ত করতে জনগণের সহায়তা চান পররাষ্ট্রমন্ত্রী

বঙ্গবন্ধুর পলাতক খুনিদের শনাক্ত করতে জনগণের সহায়তা চান পররাষ্ট্রমন্ত্রী

উত্তরদক্ষিণ । রবিবার, ১৬ আগস্ট ২০২০ । আপডেট: ০৮:১০

আদালতের রায় কার্যকর করতে বঙ্গবন্ধুর খুনিদের বিষয়ে তথ্য দেয়ার জন্য দেশের জনগণ, বিশেষ করে বিদেশে বসবাসকারী বাংলদেশিদের অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

শনিবার (১৫ আগস্ট) এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনার কাছে যদি তাদের (খুনি) সম্পর্কে কোনো তথ্য থাকে তবে আমাদের জানান।’

এসময় ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের মধ্যে তিনজনের সন্ধান এখনও জানা যায়নি,’ বলেও জানান তিনি। তবে ওই তিন খুনির অবস্থান সম্পর্কে জানার জন্য সরকার প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

তিনি বলেন, ‘আমরা খুনিদের মধ্যে দুটি বিষয়ে কিছুটা অগ্রগতি করেছি। আমরা এখনও পুরোপুরি (সফল) বলতে পারি না। আমরা সব ফ্রন্টে আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আদালতের রায় কার্যকর করতে বাংলাদেশে পাঁচজন খুনিকে ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর।এটি আমাদের আশা এবং প্রত্যাশা।’

খুনিদের একজন সাবেক অধিনায়ক আবদুল মাজেদকে সম্প্রতি ফাঁসি দেয়া হয়েছে,’ যোগ করেন তিনি। এছাড়াও বঙ্গবন্ধুর আরও পাঁচ হত্যাকারী- সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশীদ খান, বজলুল হুদা, এ কে এম মহিউদ্দিন আহমেদ ও মুহিউদ্দিন আহমেদের ফাঁসি ২০১০ সালের জানুয়ারিতে কার্যকর করা হয়। আরেক খুনি আজিজ পাশা ২০০১ সালে জিম্বাবুয়েতে মারা যান।

পলাতক অপর খুনীরা হলেন- সাবেক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবদুর রশীদ, এস এইচ এম বি নূর চৌধুরী, শরিফুল হক ডালিম, রাশেদ চৌধুরী ও মোসলে উদ্দিন খান। – ইউএনবি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading