লভ্যাংশ দেবে না সানলাইফ ইনসিওরেন্স

লভ্যাংশ দেবে না সানলাইফ ইনসিওরেন্স

উত্তরদক্ষিণ । রবিবার, ১৬ আগস্ট ২০২০ । আপডেট: ১১:৩১

বিনিয়োগকারীদেরকে কোনো ধরনের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সানলাইফ ইনসিওরেন্স-এর পরিচালনা পর্ষদ। ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটির পরিচালনা পর্ষদ লভ্যাংশ না দেয়ার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

রবিবার (১৬ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) সূত্রে এই সিদ্ধান্তের কথা জানা যায়।

লভ্যাংশের বিষয়ে কোম্পানিটির পরিচালনা পর্ষদের নেয়া সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ সেপ্টেম্বর। ওইদিন সকাল ১০টা ১৫ মিনিটে ভার্চুয়ালে এই এজিএম অনুষ্ঠিত হবে।

এদিকে কোম্পানিটির ঘোষণা করা লভ্যাংশ পাওয়ার যোগ্য বিনিয়োগকারী নির্বাচনে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ সেপ্টেম্বর। অর্থাৎ ওইদিন যেসব বিনিয়োগকারীর কাছে কোম্পানিটির শেয়ার থাকবে তারাই লভ্যাংশ পাবেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading