ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পিকআপ উল্টে ২ জনের প্রাণহানি

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পিকআপ উল্টে ২ জনের প্রাণহানি

উত্তরদক্ষিণ । রবিবার, ১৬ আগস্ট ২০২০ । আপডেট: ১১:১৩

পিকআপ উল্টে গাজীপুর সদরের হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুইজন নিহত হয়েছেন।

রবিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন – আনোয়ার হোসেন (২৮) ও আমির হোসেনের (২০)। তাদের বাড়ি নেত্রকোনায়। নিহতদের মরদেহ উদ্ধার করে নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নেয়া হয়েছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন, নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মশিউর রহমান।

তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি পিকআপ ময়মনসিংহের দিকে যাচ্ছিল। সকাল ৬টার দিকে পিকআপটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলে পিকআপে থাকা দুইজন নিহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার এবং দুর্ঘটনা কবলিত পিকআপটি জব্দ করে হাইওয়ে ফাঁড়িতে নিয়ে যায়। নিহতরা পিকআপের চালক ও সহকারী বলে ধারণা করছে পুলিশ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading