করোনায় সিএমএইচে এ পর্যন্ত সশস্ত্র বাহিনী এবং তাদের পরিবারের ১২৪ জনের মৃত্যু

করোনায় সিএমএইচে এ পর্যন্ত সশস্ত্র বাহিনী এবং তাদের পরিবারের ১২৪ জনের মৃত্যু

উত্তরদক্ষিণ । রবিবার, ১৬ আগস্ট ২০২০ । আপডেট: ১২:০৫

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত সশস্ত্র বাহিনী এবং তাদের পরিবারের মোট ১২৪ জন সদস্য সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মৃত্যুবরণ করেছেন।

এর মধ্যে ১৩ জন সদস্য চাকরিতে ছিলেন বলে এক বিবৃতিতে জানিয়েছে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

সশস্ত্র বাহিনী এবং তাদের পরিবারের মোট ৮ হাজার ৬৩৬ জন সদস্যের শরীরে করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে ৭ হাজার ৬৮৬ জন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন।

এছাড়া, সশস্ত্র বাহিনীর ৮২৬ জন কর্মী সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading