গ্রামীণ ওয়ান : স্কিম টু’র লভ্যাংশ ঘোষণা
উত্তরদক্ষিণ । রবিবার, ১৬ আগস্ট ২০২০ । আপডেট: ১২:৫০
লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের গ্রামীণ ওয়ান : স্কিম টু’র ট্রাস্টি কমিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইউনিটহোল্ডারদের জন্য ৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে গ্রামীণ ওয়ান : স্কিম টু’র ট্রাস্টি কমিটি।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে ফান্ডটির ইউনিটপ্রতি মুনাফা (ইপিইউ) হয়েছে ০.৭৪ টাকা। ২০২০ সালের ৩০ জুন ফান্ডটির বাজার মূল্য অনুযায়ী ইউনিটপ্রতি সম্পদ (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ১৫.৪৬ টাকায়।
ঘোষিত লভ্যাংশ ইউনিটহোল্ডারদের মাঝে বিতরণে ফান্ডটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ সেপ্টেম্বর।

