নতুন অতিথি আসছে সাইফ-কারিনার সংসারে
উত্তরদক্ষিণ । রবিবার, ১৬ আগস্ট ২০২০ । আপডেট: ১৩:০১
নতুন অতিথি আসছে বলিউডের তারকা দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুর খানের সংসারে। আবারও মা হতে যাচ্ছেন কারিনা।
সম্প্রতি বিষয়টি নিশ্চিত করে এ দম্পতি জানায়, ‘খুবই আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের পরিবার বড় হতে যাচ্ছে। ভালোবাসার জন্য আমাদের সকল শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের ধন্যবাদ।’
সাইফের বোন সোহা আলি খানও সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইফ আলি খান ও কারিনা কাপুর খানকে অভিনন্দন জানিয়েছেন।
২০১২ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন সাইফ ও কারিনা। ২০১৬ সালের ডিসেম্বরে জন্ম নেয় তাদের প্রথম সন্তান তৈমুর আলি খান। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

