রাশিয়ার করোনা ভ্যাকসিনের প্রথম চালান প্রস্তুত

রাশিয়ার করোনা ভ্যাকসিনের প্রথম চালান প্রস্তুত

উত্তরদক্ষিণ । রবিবার, ১৬ আগস্ট ২০২০ । আপডেট: ১৪:৫০

রাশিয়ার করোনা ভ্যাকসিনের প্রথম চালানের উৎপাদন সম্পন্ন করেছে দেশটি। শনিবার (১৫ আগস্ট) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা ইন্টারফেক্স এ তথ্য জানায়।

খবরে বলা হয়, স্পুটনিক-ভি’র (রাশিয়ার করোনা ভ্যাকসিনের নাম) প্রথম ধাপের উৎপাদন শেষ হয়েছে। তবে কত সংখ্যক ভ্যাকসিন উৎপাদন করা সম্ভব হয়েছে তা জানা যায়নি।

জানা গেছে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে এই ভ্যাকসিন তৈরি করেছে গামালিয়া রিসার্চ ইনস্টিটিউট। প্রেসিডেন্ট পুতিন ও সরকারের মন্ত্রীদের এক অধিবেশনে স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরশকো বলেছেন, চিকিৎসা কর্মীরা এবং শিক্ষকরা প্রথমে কোভিড-১৯ ভ্যাকসিন পাবেন।

মন্ত্রী বলেন, আমরা ভ্যাকসিন পর্যায়ক্রমে দেশের নাগরিকদের সরবরাহ শুরু করব। তবে প্রথম এবং সর্বাগ্রে আমরা সংক্রমিত ব্যক্তিদের সংস্পর্শে কাজ করা চিকিৎসা কর্মীদের টিকা সরবরাহ করতে চাই। এছাড়াও শিশুদের পাঠদানে যুক্ত শিক্ষকদের আমরা শুরুতে টিকা সরবরাহ করবো।

এর আগে মস্কো জানায়, করোনাভাইরাসের প্রথম টিকা স্পুটনিক-ভি’এর প্রথম ধাপের উৎপাদন এ মাসের শেষের মধ্যে সম্পন্ন হবে। তৃতীয় ধাপের ট্রায়াল ছাড়াই ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে রাশিয়া। ওই ধাপে বহু মানুষের দেহে ভ্যাকসিন প্রয়োগ করা হয়। পরীক্ষা-নিরীক্ষা করা হয় ভ্যাকসিনের কার্যকারিতা, নিরাপত্তা এবং পার্শ্বপ্রতিক্রিয়া। তবে স্পুটনিক-ভি’র ক্ষেত্রে তৃতীয় ধাপের ট্রায়াল শেষ হয়নি।

চলতি মাসের শুরুতে রাষ্ট্রীয় রুশ বার্তা সংস্থা আরআইএ স্বাস্থ্যমন্ত্রীকে উদ্ধৃত করে জানায়, অক্টোবর মাস থেকে জনগণকে করোনাভাইরাসের ভ্যাকসিন দেওয়া শুরু হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading