করোনা: ঝিনাইদহে নতুন আক্রান্ত ৩৬ জন

করোনা: ঝিনাইদহে নতুন আক্রান্ত ৩৬ জন

খাইরুল ইসলাম নিরব । উত্তরদক্ষিণ
ঝিনাইদহ: রবিবার, ১৬ আগস্ট ২০২০ । আপডেট: ১৪:১৫

ঝিনাইদহে নতুন করে আরও ৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৩৩৯ জন।

ঝিনাইদহ সিভিল সার্জন কার্যলয়ের মেডিক্যাল অফিসার ও করোনা সেলের মুখপাত্র ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, রবিবার (১৬ আগস্ট) সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ঝিনাইদহে ৯৫টি নমুনার রিপোর্ট এসেছে। এর মধ্যে ৩৬টি পজেটিভ। এর মধ্যে ঝিনাইদহ সদরে ১৪ জন, শৈলকুপায় ১০ জন, কালীগঞ্জে ৮ জন ও কোটচাঁদপুরে ৪ জন রয়েছেন।

জেলার ৬টি উপজেলায় আক্রান্ত এক হাজার ৩৩৯ জনের মধ্যে জেলা সদরে ৬৫৯, শৈলকুপায় ১৫৭, হরিণাকুণ্ডুতে ৬৬, কালীগঞ্জে ৩২৩, কোটচাঁদপুরে ৮৪ এবং মহেশপুরে ৫০ জন রয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৭৪৯ জন। এ পর্যন্ত জেলায় করোনাভাইরাসে ২২ জন মৃত্যুবরণ করেছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading