৩ কোম্পানির লেনদেন চালু সোমবার
উত্তরদক্ষিণ । রবিবার, ১৬ আগস্ট ২০২০ । আপডেট: ১৫:১৫
আগামীকাল সোমবার (১৭ আগস্ট) পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির শেয়ার লেনদেন চালু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি ৩টি হলো – পাইওনিয়র ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স ও ম্যারিকো লিমিটেড।
রবিবার (১৬ আগস্ট) রেকর্ড ডেটের কারণে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ রয়েছে। এর আগে কোম্পানিগুলো স্পট মার্কেটে শেয়ার লেনদেন সম্পন্ন করেছে।

