৯ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে সূচক

৯ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে সূচক

উত্তরদক্ষিণ । রবিবার, ১৬ আগস্ট ২০২০ । আপডেট: ১৫:৫১

রবিবার (১৬ আগস্ট) সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৮৫৯ পয়েন্টে, যা গত ৯ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থান সূচকটির। এর আগে গত বছরের ৯ অক্টোবর ডিএসইএক্স সূচকের অবস্থান ছিল ৪ হাজার ৮৬২ পয়েন্টে।

রবিবার ডিএসই শরিয়াহ সূচক ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১০৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬৪৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩০১টির, দর কমেছে ৪২টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১১টির। এদিন টাকার অংকে লেনদেন হয়েছে ১ হাজার ৩৫১ কোটি ৩৩ লাখ ১৬হাজার টাকা। যা আগের দিন থেকে ১৪৩ কোটি ৫৬ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ২০৭ কোটি ৭৭ লাখ টাকার।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) রবিবার সার্বিক সূচক সিএএসপিআই ৪৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৫৫পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২৫১টির, কমেছে ২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির দর। আজ সিএসইতে ৪৬ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading