ইনকিলাব সম্পাদকের বিরুদ্ধে শাহাজাহান খানের মামলা

ইনকিলাব সম্পাদকের বিরুদ্ধে শাহাজাহান খানের মামলা

উত্তরদক্ষিণ । রবিবার, ১৬ আগস্ট ২০২০ । আপডেট: ১৬:১০

‘মিথ্যা’ ও ‘মানহানিকর’ সংবাদ প্রকাশ করার অভিযোগে দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক এএমএম বাহাউদ্দীনসহ ২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন সাবেক নৌপরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য শাজাহান খান এমপি। রবিবার (১৬ আগস্ট) দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদের আদালতে এ মামলাটি দায়ের করেন তিনি। মামলার অপর আসামি হলেন- কাদেরিয়া পাবলিকেশন্স অ্যান্ড প্রোডাক্টস লিমিটেডের পরিচালক আব্দুল কাদের।

আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বিচারক বাদীর জবানবন্দি গ্রহণের পর মামলাটি আদেশের জন্য রেখেছেন। বিবাদীদের বিরুদ্ধে বাদী দণ্ডবিধির ১০৯/৫০১/৫০২/৩৪ ধারায় মানহানির অভিযোগ আনেন।

মামলার আর্জিতে বলা হয়, শাজাহান খানের মেয়ে ঐশী খানের করোনা সনদ নিয়ে বিদেশে যেতে গিয়ে নেগেটিভ সনদ অনলাইনে পজিটিভ দেখা যায়। এটা স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট শাখার ভুল ছিল। ঐশী খানের আপত্তির পর ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটারি অ্যান্ড রেফারেন্স সেন্টারের পরিচালক অধ্যাপত ডা. আবুল খায়ের এর জন্য ক্ষমাও চান। গত ২৭ জুলাই ক্ষমা চাওয়ার সংবাদ প্রকাশের পরদিন একই বিষয়ে মানহানিকর সংবাদ প্রকাশ করে পত্রিকাটি। যার শিরোনাম ছিল, ‘শাজাহান খানের মেয়ের করোনা সনদ জালিয়াতি’৷ এ সংবাদকে মিথ্যা, গুজব, মানহানিকর অভিহিত করে আসামিদের বিরুদ্ধে মামলায় গ্রেফতারি পরোয়ানা চাওয়া হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading