না ফেরার দেশে সাবেক হকি তারকা এহতেশাম সুলতান

না ফেরার দেশে সাবেক হকি তারকা এহতেশাম সুলতান

উত্তরদক্ষিণ । সোমবার, ১৭ আগস্ট ২০২০ । আপডেট: ১৫:০০

বেশ কিছু দিন ধরেই লিভার ক্যানসারে ভুগছিলেন জাতীয় হকি দলের সাবেক তারকা এহতেশাম সুলতান। শেষ পর্যন্ত হার মানতে হয়েছে তাকে।

সোমবার (১৭ আগস্ট) ভোরে ৭৪ বছর বয়সে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

কৃতি হকি খেলোয়াড় হিসেবেই নাম-ডাক এহতেশামের। পূর্ব পাকিস্তান দলে হকি খেলেছেন। বাংলাদেশ জাতীয় দলেও ছিল তার আধিপত্য। খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়ে মনোযোগ দিয়েছিলেন। জাতীয় দল ছাড়া ঘরোয়া হকিতেও কোচিংয়ের দায়িত্ব পালন করেছেন। পেশাদার হকি খেলোয়াড় হওয়ার পরেও খেলতেন ফুটবল। পেয়েছেন জাতীয় ক্রীড়া পুরস্কার।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading