১১ মামলা: খালেদাকে ৬ অক্টোবর হাজিরের নির্দেশ

১১ মামলা: খালেদাকে ৬ অক্টোবর হাজিরের নির্দেশ

উত্তরদক্ষিণ । সোমবার, ১৭ আগস্ট ২০২০ । আপডেট: ১৮:৫০

নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা ১১ মামলায় হাজিরা দিতে আগামী ৬ অক্টোবর তাকে হাজির হওয়ার জন্য দিন ধার্য করেছেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েশ এ দিন ধার্য করেন। সোমবার (১৭ আগস্ট) আদালতের সহকারী পেশকার আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১৫ সালের প্রথম দিকে বিএনপি’র ডাকা হরতাল চলাকালে রাজধানীর দারুস সালাম থানায় ৮টি ও যাত্রাবাড়ী থানায় ২টি মামলা দায়ের করে পুলিশ। ২০১৬ সালের প্রথম দিকে বেগম খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে পুলিশ অভিযোগপত্র দাখিল করে। এ ছাড়াও রাষ্ট্রদ্রোহের মামলাটি করেন জনৈক এক ব্যাক্তি।

খালেদা জিয়া ছাড়াও উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপি নেতা আমান উল্লাহ আমান, হাবিব-উন-নবী খান সোহেল ও সুলতান সালাউদ্দিন টুকু। খালেদার বিরুদ্ধে ১১টি মামলার মধ্যে ১০ মামলার অভিযোগ গঠন শুনানি এবং যাত্রাবাড়ী থানার অপর একটি মামলায় অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য রয়েছে বলে আদালত সূত্রে জানা যায়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading