মোশাররফ হোসেন ভূঁইয়াকে জার্মানির রাষ্ট্রদূত নিয়োগ

মোশাররফ হোসেন ভূঁইয়াকে জার্মানির রাষ্ট্রদূত নিয়োগ

উত্তরদক্ষিণ । সোমবার, ১৭ আগস্ট ২০২০ । আপডেট: ২১:২২

সাবেক সিনিয়র সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াকে জার্মানির রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। সোমবার (১৭ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিনিয়র সচিব থেকে অবসর নেয়ার আগ পর্যন্ত তিনি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন। মোশাররফ হোসেন ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি আমেরিকার ম্যাসাচুয়েটসের উইলিয়ামস কলেজ থেকে উন্নয়ন অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যাক্তিজীবনে তিনি বিবাহিত ও তিন সন্তানের পিতা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading