সংগীত গুরু পণ্ডিত যশরাজ আর নেই

সংগীত গুরু পণ্ডিত যশরাজ আর নেই

উত্তরদক্ষিণ । সোমবার, ১৭ আগস্ট ২০২০ । আপডেট: ২১:১৩

ভারতীয় উপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের প্রবাদপ্রতিম সাধক পণ্ডিত যশরাজ আর নেই। তার মেয়ে দুর্গা যশরাজের বরাত দিয়ে এনডিটিভি ও আনন্দবাজার জানিয়েছে, সোমবার (১৭ আগস্ট) ভোরে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এই সংগীত গুরু।

পণ্ডিত যশরাজের বয়স হয়েছিল ৯০ বছর। ২০১৭ সালের ডিসেম্বরে ঢাকায় বেঙ্গল শাস্ত্রীয় সংগীত উৎসবে যোগ দিতে এসে মেওয়াতি ঘরানার এই শিল্পী বলেছিলেন, ‘আট দশকের সংগীত সাধনায় চড়াই, উৎরাই পেরিয়ে এসে আমি সুর-লয়েই তালাস করি ঐশ্বরিক মায়াজালকে। কখনো খুব কাছে চলে যাই, কখনো বুঝতেই পারি না, অদৃশ্য সেই শক্তি আমাকে কোথায় নিয়ে চলেছে। আমি কী দিয়েছি, কী দিইনি জানি না। মনে হয়, সবই তো তারই (ঈশ্বর) খেলা।’

এনডিটিভি জানিয়েছে, করোনাভাইরাস মহামারীর প্রকোপ বাড়তে থাকায় ইন্ডিয়া সরকার গত মার্চে যখন লকডাউনের ঘোষণা দিল, পণ্ডিত যশরাজ তখন যুক্তরাষ্ট্রে। ওই অবস্থায় তিনি সেখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক টুইটে লিখেছেন, এই সংগীত গুরুর মৃত্যুতে ভারতের সাংস্কৃতিক অঙ্গনে এক গভীর শূন্যতা তৈরি হলো।

১৯৩০ সালের ২৮ জানুয়ারি ভারতের হরিয়ানা রাজ্যের ফতেহাবাদের পিলি মান্দরি গ্রামে যশরাজের জন্ম। শৈশবে বাবা পণ্ডিত মতিরামকে হারানোর পর তিনি বেড়ে ওঠেন ভাই মণিরামের স্নেহসান্নিধ্যে। পণ্ডিত মতিরাম ছিলেন শাস্ত্রীয় সংগীতের মেওয়াতি ঘরানার অনুসারী; একেবারে শৈশবে যশরাজের হাতেখড়িও হয় পরিবারেই।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading