মাগুরায় গোরস্থানের জমি নিয়ে দ্বন্দ্ব, প্রতিবেশীকে খুন

মাগুরায় গোরস্থানের জমি নিয়ে দ্বন্দ্ব, প্রতিবেশীকে খুন

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০ । আপডেট: ০৮:৩০

গোরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে মাগুরায় প্রতিবেশীর হাতে এক ব্যক্তি খুন হয়েছেন।

সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাতে মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুরে এ ঘটনা ঘটে। নিহতের নাম মাসুদ শেখ (৩৬)। তিনি বিনোদপুরের ইসমাঈল শেখের ছেলে।

জানা গেছে, নিহত মাসুদ শেখের সঙ্গে গোরস্থানের জায়গা জমি নিয়ে একই গ্রামের জিয়া মোল্যা ও কালামের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। মাসুদ শেখ সোমবার সন্ধ্যায় শত্রুজিৎপুর বাজার থেকে নিজ গ্রামে ফেরার পথে পিয়াদাহ নামক স্থানে পৌঁছালে জিয়া মোল্যা ও কালাম মোল্যার সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় তার ওপর। এতে গুরুতর জখম হন মাসুদ শেখ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারকনাথ বিশ্বাস।

তিনি বলেন, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট থানায় আইনআনুগ ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। শিগগিরই দোষীদের আইনের আওতায় আনা হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading