এসএমপি কমিশনার করোনায় আক্রান্ত
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০ । আপডেট: ০৮:৫০
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কমিশনার গোলাম কিবরিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সোমবার (১৭ আগস্ট) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়।
এ তথ্য নিশ্চিত করে সোমবার রাতে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) জ্যোতির্ময় সরকার গণমাধ্যমকে বলেন, করোনার উপসর্গ থাকায় সোমবার সকালে নমুনা জমা দেন কমিশনার গোলাম কিবরিয়া। সোমবার রাতে কমিশনার স্যারের রিপোর্ট পজিটিভ আসে।
তিনি জানান, বর্তমানের নিজের বাসায় আইসোলেশনে রয়েছেন মহানগর পুলিশের শীর্ষ এই কর্মকর্তা। তিনি শারীরিকভাবে ‘ভালো আছেন’ বলেও জানান অতিরিক্ত উপ-কমিশনার জ্যোতির্ময় সরকার।

