বিকালে বাংলাদেশ ব্যাংকের সাথে ডিএসইর বৈঠক
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০ । আপডেট: ১২:০৬
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকাল ৩টায় পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাথে বৈঠক করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ফজলে কবির।
ডিএসই সূত্রে এ তথ্য গেছে।
সূত্রের তথ্যমতে, বৈঠকে পুঁজিবাজারের সমস্যা ও বাংলাদেশ ব্যাংকের করণীয় নিয়ে আলোচনা করা হবে।
ডিএসইর প্রতিনিধি দলে অংশ নেবেন চেয়ারম্যান ইউনুসুর রহমান, পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান, সালমা নাসরিন, শাকিল রিজভী ও ব্যবস্থাপনা পরিচালক কাজী সানাউল হক।

