ঝিনাইদহে নতুন করে আরও ২৫ জনের করোনা শনাক্ত

ঝিনাইদহে নতুন করে আরও ২৫ জনের  করোনা শনাক্ত

খাইরুল ইসলাম নিরব । উত্তরদক্ষিণ
ঝিনাইদহ: মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০ । আপডেট: ১৩:১৫

ঝিনাইদহে নতুন করে আরও ২৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৩৮০ জন।

ঝিনাইদহ সিভিল সার্জন কার্যলয়ের মেডিক্যাল অফিসার ও করোনা সেলের মুখপাত্র ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ঝিনাইদহে ৮১টি নমুনার রিপোর্ট এসেছে। এর মধ্যে ২৫টি পজেটিভ।

আক্রান্তদের মধ্যে – সদর উপজেলায় ১১ জন, কালীগঞ্জ উপজেলায় ৫ জন, শৈলকুপা উপজেলায় ২ জন, হরিনাকুন্ডু উপজেলায় ৪ জন এবং কোটচাদপুর উপজেলায় ৩ জন। আক্রান্ত ১৩৮০ জনের মধ্যে সুস্থ্য হয়েছেন ৭৬৯ জন। কোভিড-১৯ হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৯ জন। জেলায় মোট মৃত্যুর সংখ্যা ২২ জন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading