২ মিউচ্যুয়াল ফান্ড স্পট মার্কেটে যাচ্ছে বুধবার
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০ । আপডেট: ১৩:৫০
বুধবার (১৯ আগস্ট) স্পট মার্কেটে যাচ্ছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড ও সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান
ডিএসই সূত্রে পাওয়া তথ্যমতে, আগামী ২৩ আগস্ট, রবিবার ফান্ড ২টির লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট। তাই এর আগের ২ কার্যদিবস অর্থাৎ ১৯ ও ২০ আগস্ট স্পট মার্কেটে হবে ফান্ড ২টির লেনদেন।
আর রেকর্ড ডেটের কারণে ২৩ আগস্ট লেনদেন স্থগিত রাখবে ফান্ড ২টি।

