শোক দিবস উপলক্ষে ১৪ দলের আলোচনা সভা আজ

শোক দিবস উপলক্ষে ১৪ দলের আলোচনা সভা আজ

উত্তরদক্ষিণ । বুধবার, ১৯ আগস্ট ২০২০ । আপডেট: ০০:০১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবাষির্কী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কেন্দ্রীয় ১৪ দলের উদ্যোগে আজ বুধবার (১৯ আগস্ট) সকাল ১১টায় ভার্চুয়াল পদ্ধতিতে (Zoom Online) আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু এমপি।

আলোচনায় অংশগ্রহণ করবেন কেন্দ্রীয় ১৪ দলের জাতীয় নেতৃবৃন্দ। ১৪ দল কেন্দ্রীয় সূত্রে আরও জানা গেছে, অনুষ্ঠানটি সরাসরি প্রচারিত হবে বাংলাদেশ আওয়ামী লীগ-এর অফিসিয়াল ফেসবুক পেইজ https://www.facebook.com/awamileague.1949 এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেলে https://www.youtube.com/user/myalbd.

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading