পঞ্চগড়ে বাঘের আক্রমণ: এলাকা জুড়ে আতঙ্ক

পঞ্চগড়ে বাঘের আক্রমণ: এলাকা জুড়ে আতঙ্ক

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২০ । আপডেট: ১২:০৫

পঞ্চগড়ের সদর উপজেলায় গরু নিয়ে বাড়ি ফেরার পথে চিতা বাঘের আক্রমণে কাউসার আলম (২২) নামে এক যুবক আহত হয়েছেন, যুবকের সাথে থাকা একটি গরুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় জেলার সদর উপজেলাধীন সাতমেরা ইউনিয়নের মুহুরীজোত এলাকায় একটি পরিত্যক্ত চা বাগানে এই বাঘের আক্রমণের শিকার হয় ওই যুবকসহ ওই গরুটি।

জানা গেছে, আহত কাউসার আলম একই ইউনিয়নের ঊষা পাড়া এলাকার আবদুল কালামের ছেলে। বুধবার সন্ধ্যায় সদর উপজেলার এলাকায় পরিত্যক্ত চা বাগানে কাউসার নামে ওই যুবকসহ গরুটি বাঘের আক্রমণের শিকার হয়। পরে সে কোনমতে পালিয়ে গেলেও তার কাছে থাকা গরুটিকে নিয়ে পালিয়ে যায় বাঘটি এবং বাঘের আক্রমণে গরুটি মারা যায়।

এদিকে বাঘের আক্রমণে গরুর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে মুহূর্তে আতঙ্কিত হয়ে চাঞ্চল্যতা ছড়িয়ে পড়ে পুরো এলাকাজুড়ে।

আহত কাউসার আলম গণমাধ্যমকে জানান, বুধবার সন্ধ্যায় তিনি মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ চা বাগান থেকে একটি বাঘ বের হয়ে হয়ে তার গরুর ওপর আক্রমণ করে। পরে তিনি কোন রকমে সেখান থেকে পালিয়ে স্থানীয় লোকজনকে ডাকলে বাঘটি পালিয়ে যায়।

এদিকে স্থানীয়রা জানায়, তারা দীর্ঘদিন থেকে বাঘের আতঙ্কে একাধিকবার অভিযোগ করেও কোন সুরাহা পাননি। তাদের গ্রামে মাঝে মধ্যে ভারতীয় বাঘ আসে। বিশেষ করে গ্রামটির সীমান্তবর্তী এলাকা জুড়ে ঘন ঘন জঙ্গল থাকায় সহজে বাঘ আসে।

পঞ্চগড় সদর উপজেলার বন বিভাগের সদর বিড অফিসার সুলতান মাহমুদ বলেন, “জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বন বিভাগ কর্তৃক ওই গ্রামের আশপাশসহ গ্রামে গ্রামে জরুরি মাইকিং চলছে। আমরা সকলকে সচেতন থাকার পরামর্শ দিচ্ছি। আর বাঘটিকে আটক করার ব্যবস্থা গ্রহণ করছি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading