খুলনায় প্রতিপক্ষের দায়ের কোপে যুবক নিহত, আহত ২
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২০ । আপডেট: ১২:০৫
খুলনা মহানগরীর খালিশপুরে বুধবার (১৯ আগস্ট) রাতে প্রতিপক্ষের দায়ের কোপে এক যুবক নিহত এবং অপর দুজন আহত হয়েছেন।
নিহত হাসিব (২২) খালিশপুরের তৈয়্যেবা কলোনীর হাবিবুর রহমানের ছেলে।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম জানান, পূর্ব শত্রুতার জেরে কয়েকজন যুবক হাসিব ও তার বন্ধুদের ওপর হামলা চালায়। তাদের দায়ের কোপে হাসিব ঘটনাস্থলেই মারা যায় এবং এ ঘটনায় আরও দুজন আহত হয়।
লাশ খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে রয়েছে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ওসি জানিয়েছেন। – ইউএনবি

