নারায়ণগঞ্জে গার্মেন্টসকর্মীকে ‘গণ ধর্ষণ’, গ্রেপ্তার ৫

নারায়ণগঞ্জে গার্মেন্টসকর্মীকে ‘গণ ধর্ষণ’, গ্রেপ্তার ৫

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২১ আগস্ট ২০২০ । আপডেট: ০৯:১০

নারায়ণগঞ্জের ফতুল্লায় বালুর ঘাটে এক গার্মেন্টসকর্মীকে (১৮) ‘গণ ধর্ষণের’ অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলো- সোনারগাঁয়ের মুসার চর ভূইয়াপাড়া এলাকার আব্দুর রহিমের ছেলে রবিন (২১), ফতুল্লার আলীগঞ্জের শিবলু কাজীর বাড়ির ভাড়াটিয়া নুরুল ইসলামের ছেলে আল আমিন(২১), আলীগঞ্জের মহিবুল্লাহর ছেলে হিমেল(২০), আলীগঞ্জের রেললাইন এলাকার মৃত সেলিম মিয়ার ছেলে মোস্তাক(২২) এবং একই এলাকার আকবর বেপারীর বাড়ির ভাড়াটিয়া আব্দুল আউয়াল হাওলাদারের ছেলে মাসুম (২০)। এছাড়াও ইমন ও রাজা নামের আরও দুজনকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

জানা যায়, ফতুল্লার বিসিক শিল্পনগরীর একটি গার্মেন্টে চাকরী করা দুই তরুণী ওভারটাইমের পর বুধবার রাত ১২টার দিকে বাড়ি ফেরার সময় খেয়াঘাট থেকে তাদের তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে এক তরুণী পালাতে পারলেও অন্যজনকে নির্জন স্থানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয়। এরপর ভুক্তভোগীর পরিবার থানায় অভিযোগ করলে অভিযান চালিয়ে রাতে তিনজনকে এবং সকাল পর্যন্ত আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।

ফতুল্লা থানার তদন্ত কর্মকর্তা শাহাদাৎ হোসেন জানান, ঘটনার অভিযোগ পাওয়ার পর বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ফতুল্লার পাগলা ও আলীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে পাঁচ ধর্ষককে গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

ধর্ষণের শিকার তরুণীর বান্ধবীসহ অটোরিকশা চালককেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান ফতুল্লা থানার তদন্ত কর্মকর্তা। -ইউএনবি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading