ঝিনাইদহ জেলা বিএমএ সভাপতি’র মৃত্যু

ঝিনাইদহ জেলা বিএমএ সভাপতি’র মৃত্যু

খাইরুল ইসলাম নিরব । উত্তরদক্ষিণ
ঝিনাইদহ: শুক্রবার, ২১ আগস্ট ২০২০ । আপডেট: ১৩:৩০

ঝিনাইদহ জেলা বিএমএ সভাপতি এবং শামীমা ক্লিনিকের স্বত্তাধিকারী ডাঃ এ বি এম সিদ্দুকুল ইসলাম নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা পপুলার হাসপাতালে বৃহস্পতিবার সন্ধ্যায় মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দুই সন্তান ও স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

অবসরের আগে তিনি স্বাস্থ্য বিভাগের সাবেক সহকারি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

তাঁর মৃত্যুতে খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. রাশেদা সুলতানা, ঝিনাইদহের সিভিল সার্জন ডা. সেলিনা বেগম, ঝিনাইদহ জেলা বিএমএ এর সাবেক সাধারণ সম্পাদক ডাঃ দুলাল কুমার চক্রবর্তী, বর্তমান সাধারণ সম্পাদক ডাঃ রাশেদ আল মামুন, যুগ্ম-সাধারণ সম্পাদক ডাঃ প্রসেনজিত বিশ্বাস পার্থসহ রাজনীতিবিদ, চিকিৎসক, সাংবাদিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শোক জানিয়েছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading