নিখোঁজের ১৬ ঘন্টা পর হিলিতে ২ শিশু উদ্ধার

নিখোঁজের ১৬ ঘন্টা পর হিলিতে ২ শিশু উদ্ধার

মোসলেম উদ্দিন। উত্তরদক্ষিণ
হিলি (দিনাজপুর): শুক্রবার, ২১ আগস্ট ২০২০ । আপডেট: ১৩:১৫

দিনাজপুরের হিলিতে নিখোঁজের ১৬ ঘন্টা পর দুই শিশুকে উদ্ধার করেছে থানা পুলিশ।

উদ্ধারকৃত শিশুরা হলো – হিলির নওপাড়া গ্রামের মাহা আলমের মেয়ে মরিয়ম আক্তার (৯) ও তার খালা রংপুর জেলার পীরগঞ্জ থানার প্রজাপাড়া গ্রামের মৃত জহুরুল হকের মেয়ে জুথি আক্তার (১৪)।

শুক্রবার (২১ আগস্ট) ভোর রাত ৩ টায় পার্শ্ববর্তী থানা নবাবগঞ্জের চড়ারহাট এলাকা থেকে তাদের উদ্ধার করে পুলিশ।

হাকিমপুর থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, গতকাল বৃহস্পতিবার হিলির নওপাড়া গ্রামে বেলা ১১ টার সময় মরিয়ম ও তার খালা দোকানের যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। সন্ধ্যা পর্যন্ত তারা বাড়ি ফিরে না আসলে তাদের বাবা-মা এলাকা সহ আত্বীয় স্বজনদের বাড়ি খোঁজাখুঁজি করে। তাদের সন্ধান না পাওয়ার পর রাতে থানায় এসে আমাদের অভিযোগ করে। তাদের অভিযোগের ভিত্তিতে এবং নিখোঁজ মেয়েদের কাছে থাকা মোবাইল ফোনের মাধ্যমে পার্শ্ববর্তী নবাবগঞ্জ থানার সহযোগীতায় নবাবগঞ্জ উপজেলার চড়ারহাটে অভিযান পরিচালনা করি। অভিযান চালিয়ে রাত ৩ টায় তাদের উদ্ধার করি।

তিনি আরও জানান, উদ্ধারকৃত দুইজন শিশুকে তাদের অবিভাবকদের হাতে তুলে দেওয়া হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading