লালমনিরহাটে যুবকের থাপ্পড়ে বৃদ্ধের মৃত্যু

লালমনিরহাটে যুবকের থাপ্পড়ে বৃদ্ধের মৃত্যু

উত্তরদক্ষিণ । শনিবার, ২২ আগস্ট ২০২০ । আপডেট: ১১:৩৯

লালমনিরহাট জেলার কালীগঞ্জে এক যুবকের থাপ্পড়ে কেশব চন্দ্র বর্মণ (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে দুপুরে দক্ষিণ মুসরাত মদাতীর মালির স্কুলে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে মালির স্কুল মাঠে ফুটবল খেলা নিয়ে কিছু যুবকের মধ্যে মারামারি শুরু হয়। কেশব চন্দ্র তা থামাতে গেলে ওই যুবকরা তাকে গালাগালি করেন এবং লিয়ন নামে এক যুবক তাকে থাপ্পড় দেন।

সেখানে তিনি অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিহতের পরিবার থানায় অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’ – ইউএনবি

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading