সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে পাইওনিয়ার ইন্সুরেন্স

সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে পাইওনিয়ার ইন্সুরেন্স

উত্তরদক্ষিণ । শনিবার, ২২ আগস্ট ২০২০ । আপডেট: ১১:৫৫

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে পাইওনিয়ার ইন্সুরেন্স লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির দর কমেছে ১৮ দশমিক ৪২ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ৫৫ কোটি ১৭ লাখ ৮৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১১ কোটি ৩ লাখ ৫৭ হাজার ৬০০ টাকা।

ডিএসই সূত্রে জানা গেছে, তালিকায় দ্বিতীয় স্থানে থাকা গ্লোবাল ইন্সুরেন্সের দর কমেছে ১৬ দশমিক ৩৯ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১২ কোটি ২৭ লাখ ৬০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৪৫ লাখ ৫২ হাজার টাকা।

আরও পড়ুন: সপ্তাহ জুড়ে শেয়ার দর বৃদ্ধির শীর্ষে ওরিয়ন ফার্মা

সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে থাকা ইউনাইটেড ইন্সুরেন্সের দর কমেছে ১৫ দশমিক ২৫ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৪ কোটি ৪৫ লাখ ৫৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮৭ লাখ ১১ হাজার টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – নিটল ইন্সুরেন্সের ১৪ দশমিক ৫৪ শতাংশ , জনতা ইন্সুরেন্সের ১৩ দশমিক ১৯ শতাংশ, পিপলস ইন্সুরেন্সের ১১ দশমিক ৮০ শতাংশ, প্রগতি ইন্সুরেন্সের ১১ দশমিক ৭৫ শতাংশ, প্রভাতী ইন্সুরেন্সের ১১ দশমিক ৬৩ শতাংশ, পূ্রবী ইন্সুরেন্সের ১১ দশমিক ৫৬ শতাংশ ও রূপালী লাইফ ইন্সুরেন্সের ১১ দশমিক ৪২ শতাংশ শেয়ার দর কমেছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading