সপ্তাহজুড়ে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা
উত্তরদক্ষিণ । শনিবার, ২২ আগস্ট ২০২০ । আপডেট: ১২:৫৫
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড।
ডিএসই সূত্রে জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ১৮ লাখ ৭২ হাজার ৭২৩ টি শেয়ার লেনদেন হয়েছে । যার বাজার মূল্য ৩৪৪ কোটি ২৩ লাখ ৭৩ হাজার টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো লিমিটেড)। কোম্পনিটির ১২ কোটি ১১ লাখ ৫ হাজার ৮১৩ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৮২ কোটি ৯৩ লাখ ৫৩ হাজার টাকা।
আর তৃতীয় স্থানে থাকা ওরিয়ন ফার্মার ৩ কোটি ৬৮ লাখ ৬২ হাজার ৫০৮ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২০৯ কোটি ৬৬ লাখ ৬৬ হাজার টাকার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – আইএফআইসি ব্যাংকের ১৬০ কোটি ৯ লাখ ৪৩ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ১৫৬ কোটি ৯৭ লাখ ৯৪ হাজার টাকার, স্কয়ার ফার্মার ১১২কোটি ৭২ লাখ ৬ হাজার টাকার, খুলনা পাওয়ারের ১০১ কোটি ৯১ লাখ ৬৩ হাজার টাকার, লাফার্জহোলসিমের ৮২ কোটি ৩৫ লাখ ৫৫ হাজার টাকার, ইন্দো-বাংলা ফার্মার ৮১ কোটি ৭০ লাখ ৮৬ হাজার টাকার ও বারাকা পাওয়ারের ৭৯ কোটি ৪৯ লাখ ৬৬ হাজার টাকার লেনদেন হয়েছে।

