ইন্ডিয়া-পাকিস্তান সীমান্তে গোলাগুলি: ৫ জন নিহত

ইন্ডিয়া-পাকিস্তান সীমান্তে গোলাগুলি: ৫ জন নিহত

উত্তরদক্ষিণ । শনিবার, ২২ আগস্ট ২০২০ । আপডেট: ১৪:৪৫

পাঞ্জাবের ইন্ডিয়া-পাকিস্তান সীমান্তে বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। তারা ভারতে ‘অনুপ্রবেশের’ চেষ্টা চালাচ্ছিলেন বলে বলে জানিয়েছে বিএসএফ।

শনিবার (২২ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।

ইন্ডিয়ান সীমান্ত রক্ষী বাহিনীর ঊর্ধ্বতন আধিকারিকরা জানিয়েছেন, ওই পাকিস্তানী অনুপ্রবেশকারীরা তরণ তারণ জেলার (Tarn Taran district) খেমকরণ সীমানা দিয়ে ইন্ডিয়ায় অনুপ্রবেশের চেষ্টা করছিলো। তখনই তা নজরে আসে বিএসএফের। এরপরেই গুলি করে হত্যা করা হয় অনুপ্রবেশকারীদের।

বিএসএফের তরফে জানানো হয়েছে, “ওই অনুপ্রবেশকারীদের দেখতে পেয়ে প্রথমে তাঁদের থামতে বলেন সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা। কিন্তু তাঁরা সেই কথায় কান না দিয়ে বিএসএফকে লক্ষ্য করে গুলি চালায়। এরপর একরকম বাধ্য হয়েই আত্মরক্ষার্থে অনুপ্রবেশকারীদের লক্ষ্য করে পাল্টা গুলি চালান জওয়ানরা। বেশ কিছুক্ষণ গুলিযুদ্ধের পর ৫ অনুপ্রবেশকারীরই মৃত্যু হয়।” -এনডিটিভি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading