সিজেপির আন্দোলনের ঢেউয়ে এবার উত্তাল কলকাতা

সিজেপির আন্দোলনের ঢেউয়ে এবার উত্তাল কলকাতা

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, আপডেট ১৮:৫৬

সর্বইন্ডিয়ান ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট-কেলেঙ্কারি এবং তার প্রেক্ষিতে আন্দোলনকারী ছাত্র-ছাত্রীদের ওপরে পুলিশি ‘দমন-পীড়নে’র অভিযোগকে সামনে রেখে প্রতিবাদের ঢেউ এবার আছড়ে পড়েছে কলকাতায়ও।

শুক্রবার (২৪ জুলাই) পশ্চিমবঙ্গের রাজধানীতে ‘মহামিছিলের’ ডাক দেয় এসএফআই, এআইডিএসও, ডিওয়াইএফআই, পিডিএসএফ, এআইএসএসহ বামপন্থী আটটি ছাত্র-যুব সংগঠন। এই মিছিলে অংশ নেয় ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) সদস্যরাও। এমনকি বহু অভিভাবকদেরও এই মিছিলে অংশ নিতে দেখা যায়।

এদিন সকাল থেকেই সমস্ত সংগঠনের সদস্যরা একটু একটু করে শিয়ালদহ স্টেশনের বাইরে জমায়েত হতে থাকেন। এরপর বিকালে সেখান থেকেই মিছিল করে ধর্মতলার দিকে এগোতে থাকে। ওই মিছিলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হয়।

মিছিলকে কেন্দ্র করে কলকাতা পুলিশের সদস্যদের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানও মোতায়েন করা হয়।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading