খুলনার প্রবীণ সাংবাদিক পান্না’র মৃত্যু
উত্তরদক্ষিণ । রবিবার, ২৩ আগস্ট ২০২০ । আপডেট: ০৯:২২
খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক ওয়াদুদুর রহমান পান্না (৭৫) আর নেই।
শনিবার (২২ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় খুলনার একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি ইন্না লিল্লাহি… রজিউন।
অবিভক্ত বিএফইউজের সিনিয়র সভাপতির দায়িত্ব পালন করা ওয়াদুদুর রহমান পান্না বাংলার বাণীর খুলনা প্রতিনিধি ছিলেন। এছাড়া খুলনা থেকে প্রকাশিত দৈনিক জন্মভুমির সম্পাদক ছিলেন পান্না। নগরীর শিশু শিক্ষার অন্যতম বিদ্যাপীঠ জোহরা খাতুন কিন্ডার গার্ডেনের প্রতিষ্ঠাতাও ছিলেন তিনি।
ব্যক্তিগত জীবনে অবিবাহিত ছিলেন ওয়াদুদুর রহমান পান্না। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

