নরসিংদীতে আবাসিক হোটেলে ডেকে নিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা

নরসিংদীতে আবাসিক হোটেলে ডেকে নিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা

উত্তরদক্ষিণ । রবিবার, ২৩ আগস্ট ২০২০ । আপডেট: ০৯:১০

নরসিংদীতে আবাসিক হোটেলের একটি কক্ষে ডেকে নিয়ে রেশমী আক্তার (৩০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে শহরের বাজিড় মোড় এলাকার আল মামুন হোটেলে এ হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সামসুল হককে (৪৫) আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের লহরি এলাকার সামসুল হকের সাথে স্ত্রী দুই সন্তানের জননী রেশমী আক্তারের পারিবারিক কলহ চলছিল। স্বামীর সাথে বনিবনা না হওয়ায় রেশমী আক্তার দুই বছর ধরে নরসিংদী শহরের বিলাসদী মহল্লার একটি ভাড়া বাড়িতে আলাদা বসবাস করতেন। শনিবার ১১টার দিকে সামসুল হক নবীনগর থেকে এসে রেশমী আক্তারকে ফোন করে শহরের আল মামুন আবাসিক হোটেলে যেতে বলেন। স্বামীর কথা অনুযায়ী রেশমী ওই হোটেলের কক্ষে গেলে সেখানে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে রেশমীকে কুপিয়ে হত্যা করে সামসুল হক।

পরে এক হোটেল বয় কক্ষের দরজার নীচ দিয়ে রক্ত বের হতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ রেশমী আক্তারের মৃতদেহ উদ্ধার ও তার স্বামীকে আটক করে।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দত্ত চৌধুরী জানান, ময়নাতদন্তের জন্য গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালেন মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামী সামসুল হককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। -ইউএনবি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading