দেশে করোনায় আক্রান্তের চেয়ে সুস্থ বেশি
উত্তরদক্ষিণ । রবিবার, ২৩ আগস্ট ২০২০ । আপডেট: ১৬:২০
দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের চেয়ে সুস্থ ব্যক্তির সংখ্যা বেশি। রবিবার (২৩ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৯৭৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে সুস্থ হয়েছেন ৩ হাজার ৫২৪ জন। গত একদিনে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩৪ জন।
রবিবার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৮০১টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্তের এই সংখ্যা পাওয়া গেছে। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ১৮.২৭ শতাংশ। এ নিয়ে দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ৩ হাজার ৯৪১ জন। আর এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হলেন মোট ২ লাখ ৯৪ হাজার ৫৯৮ জন।
এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৪ লাখ ৪২ হাজার ৬৫৬টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ২০.৪২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩,৫২৪ জন। এখন পর্যন্ত বাংলাদেশে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৭৯ হাজার ৯১ জন।
নতুন করে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৪ জন এবং নারী ১০ জন। শে এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে প্রায় ৭৯ ভাগই পুরুষ।

