সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ

সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ

উত্তরদক্ষিণ । রবিবার, ২৩ আগস্ট ২০২০ । আপডেট: ১৬:১০

রবিবার (২৩ আগস্ট) সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রের তথ্যমতে, ডিএসইতে এদিন আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ১ কোটি ৯ লক্ষ টাকা। ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৯৪ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়েছে। ডিএসই–৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৫০ পয়েন্টে অবস্থান করছে।

এদিন লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭০টি, দর কমেছে ১৪২টি এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৩টি।

আজ ডিএসইতে ৯৩৭ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ৯৩৬ কোটি ৮৯ লাখ টাকার। আজ আগের দিন থেকে ১ কোটি ৯ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) রবিবার সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ৬০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৩৫ পয়েন্টে। টাকার অংকে সিএসইতে ৩০ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইতে ২৭০টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ১১৬টি দর বেড়েছে, কমেছে ১২৩টি। আর ৩১টি দর অপরিবর্তিত রয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading